প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2026 ইং
এক বছরের জন্য ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম

গাইবান্ধার সদর উপজেলার কুুপতলা গ্রামের আমিনুল ইসলাম
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ ওঠার পর ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ৮ মার্চ পদত্যাগ করেন। পরদিন গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়। তার পরদিনই সেখানে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো।
আমিনুল ইসলামের বয়স ৬৩ বছর। তিনি আজ সন্ধ্যায় মুঠোফোনে ওপেন নিউজ ৭১কে বলেন, ওয়াসায় দায়িত্ব পালনের সময় আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা …
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১