প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছে, তাদেরকে প্রত্যার্পন চুক্তির আওতায় দেশে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরও ঘনীভূত করা হয়েছে। এই বিষয়ে সরকারি-বেসরকারি ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান।’
প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশে রাষ্ট্রীয় সফরের তারিখ ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১