প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেয়া হবে বলেও জানান তিনি।
বুধবার ২৪ জুন রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
এ সময় সাইবার আইনে পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সাইবার আইন পরিবর্তন হচ্ছে। যেন এর সহযোগীরা পার না পেতে পারে।’
তিনি বলেন, ‘এই জাতির শিক্ষাব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য বিগত দশ বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে।’
২০২২ সালের পর থেকে যারা অবসর ভাতা পায়নি, তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালু করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১