প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
তরুণ উদ্ভাবক সাজ্জাদুলকে উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়ে প্রশংসাপূর্বক উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (রোববার, ১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এসময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
দেশিয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাসের পাশাপাশি গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতেও তাকে উৎসাহিত করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১