প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাসের মধ্যে চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এছাড়াও আহত অবস্থায় আরও ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, ‘যাত্রীবাহী বাস দুটি রাস্তার দুপাশে রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ৪ জনের মরদেহ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১