প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
জব্দ ইরানি জাহাজের নাবিকদের পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে গত মাসে জব্দ করা ইরানি জাহাজ এমভি তুস্কার ক্রু সদস্যদের পাকিস্তানে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। এরপর তাদের ইরানে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, জাহাজটির ২২ জন ক্রু'কে আজ পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, 'ইউএস নেভাল ব্লকেড লঙ্ঘনের চেষ্টা করার সময় গত মাসে জাহাজটি আটক ও জব্দ করা হয়। এখন এটি পুনরায় আগের মালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।'
গত ২০ এপ্রিল, ইরানি কনটেইনার জাহাজটি আটক করে যুক্তরাষ্ট্র। তেহরান এ ঘটনাকে 'দস্যুতা' হিসেবে আখ্যা দেয়।
সেন্টকম আরও জানায়, গত সপ্তাহে জাহাজে থাকা আরও ছয়জনকে একটি অজ্ঞাত আঞ্চলিক দেশে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, তারা ক্রু সদস্যদের পরিবারের সদস্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১