প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘চূড়ান্ত কৌশল’: আইআরজিসি

বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ‘চূড়ান্ত কৌশল’ হিসেবে উল্লেখ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সংস্থাটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও হোয়াইট হাউসের সমর্থকদের ওপর এর প্রতিরোধমূলক প্রভাব বজায় রাখাই ইরানের চূড়ান্ত কৌশল।”
আইআরজিসি আরও ইঙ্গিত দেয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১